কার্জনের দিঘির পাড়ের কালো জাদুর মায়া

জীবনের প্রথম কোনদিন কীভাবে কোন গেট দিয়ে কার্জন হলে ঢুকেছিলাম তা মনে করতে পারছি না। এখন কেবল এইটা মনে করতে পারি যে, ক ইউনিটে ভর্তি পরীক্ষার আগেরদিন আমি আর আমার এক বন্ধু ফজলুল হক হলের একটি কক্ষে রাত্রিযাপনের জন্য উঠেছিলাম যে কক্ষে আমাদের একই অঞ্চলের এক বড় ভাই আর একজন মামা থাকতেন। প্রসঙ্গত বলে রাখা…