ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইতিহাসে একমাত্র নির্বাচিত নারী ডাকসু ভিপি বীর মুক্তিযোদ্ধা প্রোফেসর মাহমুজা খানম আর নেই । গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করা এই মহীয়সী নারী মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন । পেশাগত জীবনে তিনি মানিকগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপ্যাল এবং পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন ।
পেয়েছিলেন বেগম রোকেয়া পদক ; একুশে পদকও পেয়েছিলেন তিনি । এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট/জেনারেল সেক্রেটারি ছিলেন এক সময়, ছিলেন জাতীয় শিশুকিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন ।
১০/১২ বছর আগে দেশ টিভির একটি টকশোতে উনার সাথে একটি আলোচনায় প্যানেল আলোচক হিসেবে পার্টিসিপেট করার সৌভাগ্য হয়েছিলো আমার (ছবিতে নীল পান্জাবি পরিহিত সর্বডানে আমি) । ইনফ্যাক্ট, উনি বয়সে আমার আম্মার চাইতেও প্রায় ১০ বছরের বড় ছিলেন ।
ষাটের দশকের ছাত্র ইউনিয়নের এই নেত্রী ১৯৬৬-৬৭ সালের দিকে ডাকসু ভিপি ছিলেন । সেই সময়ের প্রেক্ষাপটে একজন নারী বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন, এটা ওই টকশোতে গিয়ে পারস্পরিক পরিচয় পর্বের পরে আমি প্রথম জানতে পারি ; তার আগ পর্যন্ত এটা আমার কল্পনাতেও ছিলোনা ।
তবে ওইদিন অল্প সময়ে কথা বলে বুঝলাম, উনি অত্যন্ত শান্ত, প্রজ্ঞাসম্পন্ন, ধীরস্থির ও পরমতসহিষ্ণু মানুষ ছিলেন ।
মহান সৃষ্টিকর্তা উনার বিদেহী আত্মাকে শান্তিতে রাখুন ।
– আনোয়ার পারভেজ শেফীন
চেয়ারম্যান, পাওয়ারব্রীজ গ্রুপ
#Mahfuza_Khanam_DUCSU_VP_Educationist_Social_Activist_Freedom_Fighter

