আজীবন ফেরিওয়ালা :
সময়টা তখন ১৯৯৯ সালের সেপ্টেম্বর । বুয়েটের শেষ টার্মের ফাইনাল পরীক্ষা দিয়ে থিসিস পেপার জমা দেবার জন্য কাজ করছি । একদিন হঠাৎ EME Building এর দেয়ালে দেখলাম Energypac নামের একটি কোম্পানির Walk-in-interview -এর সার্কুলার । ঐসময় যেহেতু ব্যাচের সবাই ক্যাম্পাসেই ঘুরাঘুরি করতো, তাই কয়েক মিনিটের মধ্যেই তা সবার মাঝে চাউর হয়ে গেল । পরদিন…



