পর্যটনশিল্পে বাংলাদেশের গন্তব্যহীন পথচলা

জীবনে চলার পথে পেশাগত কাজে বা নিছক বেড়ানোর জন্য কিংবা ‘রথ দেখা কলা বেচা’ একসাথে চালিয়ে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডার অনেক জায়গাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। প্রতিটি জায়গাতেই লক্ষ করেছি অ্যাকাডেমিক, পেশাগত ও বাণিজ্যিক বিভিন্ন রকমের কার্যক্রমের জন্য আগত বিদেশি মানুষজনকে বিস্তৃত বা সীমিত পরিসরে সেদেশের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে সেদেশের পর্যটন…