Episode 2:
আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বা সলিউশনস্ নিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন তার মার্কেট ডিমান্ড, কাস্টমার সেগমেন্ট, এক্সিসটিং কম্পিটিটরস, বিপনন পদ্ধতি, প্রচলিত পেমেন্ট কালেকশন ফিলোসোফি ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত স্টাডি বা এনালাইসিস করেছেন কি? অনেকে এগুলো ঠিকমতো স্টাডি না করে লোকমুখে বিভিন্ন চটকদার কথা শুনে নেমে পড়ে কোনো এক বিজনেসে । কিছুদিন যাবার পরে লোকমুখে শুনে আসা গল্পের সাথে বাস্তবের মিল খুঁজে না পেয়ে, বড় রকমের হোঁচট খেয়ে অনেকের টনক নড়ে । কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে যায়; অপচয় হয়ে যায় অনেকটা সময়, অর্থ আর ধৈর্য । কারো কারো ক্ষেত্রে প্রথমে এরকম ভুল পথে পা বাড়ানোর খেসারত এতটাই দিতে হয় যে, দ্বিতীয়বার আরেকটি স্টার্টআপের দিকে যাবার মানসিক শক্তি ও উৎসাহ তারা হারিয়ে ফেলে অনেকটা ‘ন্যাড়া বেলতলায় বারবার যায় না’ এইরকম ধারনাজনিত ভয়ে।
তাই, কোনো স্টার্টআপের আগে সংশ্লিষ্ট সেক্টরের বিজনেস এনভায়রনমেন্ট কেমন, কাস্টমার কারা, প্রতিদ্বন্দ্বী কারা, ঐ সেক্টরের মধ্যে আপনার টার্গেট সেগমেন্ট কোনটা হবে, প্রোডাক্ট বিক্রি করার পদ্ধতি, টার্মস এন্ড কন্ডিশনসটাই বা কেমন হবে, ঐ বিজনেস করতে গেলে টেকনিক্যাল নলেজের পাশাপাশি আপনার কী কী কমার্শিয়াল ও লজিস্টিক সাপোর্ট লাগবে, আর সে ব্যবসায় ব্রেকইভেন পর্যন্ত টিকে থাকতে গেলে আপনার কি পরিমান ইনভেস্টমেন্ট ও সময় লাগতে পারে, এইসকল বিষয়ে যথাযথ স্টাডি করার জন্য একটু সময় নিন । তাড়াহুড়োর কিছু নাই ; কোনকিছুই কিন্তু পালিয়ে বা হারিয়ে যাচ্ছে না ।
নিজে যথাযথভাবে মার্কেট স্টাডি না করে কারো প্ররোচনায় উদ্দীপ্ত হয়ে হুজুগের বশে তাড়াহুড়ো করে কোনো পথে পা না বাড়ানোই ভালো । কারন, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার । আপনি বিপদে পড়লে তখন কিন্তু আপনাকে প্ররোচনা দানকারী ব্যক্তিদের কাউকেই আর আপনার পাশে খুঁজে পাবেন না । কারন, প্ররোচনাদানেই তাদের যত আনন্দ যা দান করে নিজেদের প্ররোচনাতেই বিপদাক্রান্ত মানুষকে দেখে তারা মনের আনন্দে গুনগুন করে গাইতে থাকে, ‘আহা কি আনন্দ আকাশে, বাতাসে ! ‘ ।
চলবে ………
– শেফীন
পাদটীকা:
আমার লেখা কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত যা আমার নিজের অভিজ্ঞতালব্ধ এবং আমার আশেপাশের মানুষের অভিজ্ঞতা থেকে নেয়া । এর ব্যতিক্রমধর্মী বা সম্পূর্ন বিপরীতধর্মী অভিজ্ঞতা অনেকের থাকতে পারে । আর তাছাড়া পরিবেশ, পরিস্হিতি, ভাগ্য, অঞ্চলভেদে ব্যবসার ধরন, পারিবারিক সাপোর্ট, খুঁটির জোর ইত্যাদি বিভিন্ন নিয়ামকের ভিন্নধর্মী প্রভাবে একেকজনের অভিজ্ঞতা একেক রকম হতেই পারে; তাতে অবাক হওয়ার কিছু নেই ।
#entrepreneurship_episode_by_anwar_pervez_shefin_উদ্যোক্তা

