বুয়েটে আইবিএ হাইপ :

বুয়েটে ভর্তির পর থেকে অনুভব করতাম হলের ক্যান্টিনে, টিভিরুমে, গেষ্টরুমে, করিডোরে, আশেপাশের রুমেরুমে সর্বত্রই একটা গুনগুন আওয়াজ ইথারে ইথারে ভেসে বেড়াচ্ছে ; টোয়েফেল, জিআরই, আই-টুয়েন্টি, কে কবে ভিসা ফেইস করলো, কে পেলো, কে পেলো না, কার ফ্লাইট শিডিউল কবে – এইসব । আর পাঠক মাত্রই বুঝতে পারছেন, কোন গন্তব্য অভিমুখী আওয়াজ ছি’লো এগুলো । বুয়েট…

বুয়েট থেকে টিএসসি :

নব্বইয়ের দশকের প্রথমার্ধ, বুয়েটে ভর্তি হবার পর এক বছরেরও বেশি সময় অপেক্ষার প্রহর কাটিয়ে কদিন হলো ক্লাস শুরু হয়েছে, এটাই ছিল তখনকার ট্রেইন্ড। গ্রীষ্ম-বর্ষার তেমনি এক দিনে জুন মাসের রৌদ্রদগ্ধ দুপুর, ক্লাস শেষ হয়েছে সবেমাত্র; হলে ফিরেই নিচতলার ডাইনিং থেকে গোগ্রাসে মধ্যাহ্নভোজন শেষ করে বেশ কয়েকতলা সিঁড়ি বেয়ে নিজের রুমে পৌঁছে স্নান করার পালা। যে…

ডাকসুর ইতিহাসে একমাত্র নারী ভিপি প্রোফেসর মাহফুজা খানমের প্রয়াণ, তাঁর সাথে কিছু স্মৃতি ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইতিহাসে একমাত্র নির্বাচিত নারী ডাকসু ভিপি বীর মুক্তিযোদ্ধা প্রোফেসর মাহমুজা খানম আর নেই । গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।   ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করা এই মহীয়সী নারী মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন…

তবুও আমরা আশাবাদী ।

সময়টা ছিলো ১৯৯৮ সালের মাঝামাঝি । আমরা তখন বুয়েটের শেষ বর্ষে অর্থাৎ লেভেল -৪, টার্ম-১ এ পড়ি । বিভিন্ন ডিপার্টমেন্টের, বিভিন্ন হলের ও বাসায় থাকা আমাদের বেশ কয়েকজন বন্ধু মিলে একটা প্রকাশনা বের করেছিলো ; সহযোগিতায় সিনিয়র ও জুনিয়রদের কয়েকজনও ছিলো সম্ভবত: ।   প্রকাশনার সংখ্যা ছিলো এমন যাতে ৯-টি হলের প্রত্যেক রুমে একটি করে…

Anwar Pervez Shefin at BTV Auditorium for juggement of Final Round of BTV Debate Competition

বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে জাতীয় টেলিভিশন স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের কম্পিটিশন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এবং অংশগ্রহণকারী বিতার্কিক ও তাদের শিক্ষকদের সাথে আমরা ৫ জন বিচারক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব এম আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার মিশন, যুগ্ম-সচিব জনাব ফয়জুল…

বৃটিশ কলাম্বিয়ার Whistler থেকে আলবার্টার Banff

সময়টা বোধহয় ছিলো ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহ । কোন এক সন্ধ্যায় কানাডার ভ্যানকুভার এয়ারপোর্ট থেকে ফ্লাই করে রাতে এসে পৌছালাম ক্যালগেরি এয়ারপোর্টে । সেখানে অপেক্ষমান আমার বুয়েটের একই ডিপার্টমেন্টের ক্লাসমেট ও ঘনিষ্ঠ বন্ধু তারেক আমাকে পিক করে নিয়ে গেলো আমার হোটেলে । অফিসিয়ালি হোটেলে চেক-ইন করে রুমের এন্ট্রিকার্ড হাতে নিয়ে রিসিপশনেই লাগেজ রেখে আমরা…

বৃটিশ কলাম্বিয়ায় কয়েকটি দিন

২০২২ সালের অক্টোবরের শেষের দিকের কথা । যুক্তরাষ্ট্রের অন্যতম মেগাসিটি শিকাগো থেকে কোন এক সন্ধ্যায় ফ্লাই করে কানাডার বৃটিশ কলাম্বিয়ার ভ্যানকুভার এয়ারপোর্টে গিয়ে পৌছালাম বেশ রাতে । সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহ করে একটি ট্যাক্সি নিয়ে ছুটলাম University of British Columbia (UBC) ক্যাস্পাসে । কারন, আমার হোটেলটি ছিলো UBC ক্যাম্পাসের ভেতরে । পশ্চিমের কোন…

আমাদের একজন ডঃ বসুনিয়া ছিলেন, এখনো আছেন

১৯৯৪ সালের জুন মাসে “আমরা ‘৯২” ব্যাচের ক্লাস যখন শুরু হ’লো, বুয়েটে তখন ছাত্রকল্যাণ পরিচালক (DSW) ছিলেন ডঃ কারনী স্যার, উনি মেটালার্জিকাল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন । ছাত্রছাত্রী সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে, ক্যাম্পাসের বিভিন্ন ইভেন্টে, এক্সট্রাকারিকুলার একটিভিটিজে, বিভিন্ন ক্লাবের পৃষ্ঠপোষকতায় বুয়েটে DSW ইনভল্বড্ থাকেন ব’লে ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলরের পরেই DSW সবার কাছে আলোচিত, সমালোচিত থাকেন (উল্লেখ্য…

আমি দূর হ’তে তোমারেই দেখেছি

আমাদের জামিল স্যার ….. ডঃ জামিলুর রেজা চৌধুরী যিনি JRC নামেই বাংলাদেশের বোদ্ধামহলে, শিক্ষিত মানুষজনের কাছে সমধিক পরিচিত। বুয়েটের এই কিংবদন্তি শিক্ষাবিদ ছিলেন জাতীয় অধ্যাপক, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর ; পদ্মাসেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অগনিত জাতীয় মেগাপ্রোজেক্টের চীফ টেকনিক্যাল এডভাইজার, ছিলেন বুয়েট এলামনি…

একজন ডঃ আইনুন নিশাত, বুয়েটের প্রাক্তন অধ্যাপক, প্রখ্যাত পানিসম্পদ বিশেষজ্ঞ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও বর্তমানের ইমেরিটাস প্রোফেসর এবং বুয়েট এলামনি এসোসিয়েশনের সভাপতি

গত পরশুদিন (০৭ জুলাই, ২০২৫) প্রথম আলোতে ডঃ আইনুন নিশাত স্যারকে নিয়ে প্রখ্যাত সাংবাদিক, লেখক, কলামিষ্ট আনিসুল হক মিঠুন ভাইয়ের একটি লেখা পড়লাম । সেখান থেকে জানতে পারলাম, বিভিন্ন জগতের সফল ও বিদ্বান মানুষজনকে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক একটি প্রোগ্রাম চালু করেছে প্রথম আলো যা প্রতিমাসে দুইবার প্রচারিত/প্রকাশিত হবে ১৫ দিন পরপর । সবচাইতে প্রথম প্রোগ্রামে আমন্ত্রিত…