হুমায়ুন আহমেদের মনোজাগতিক সান্নিধ্যে ইউরোপে বসফরাসের পাড়ে আমার এক বিপদ-আক্রান্ত সন্ধ্যা
২০১৬ সালের কথা । ফ্যামিলি নিয়ে আমেরিকা যাচ্ছিলাম ; মাঝপথে ৩ দিনের ইস্তাম্বুল ট্রিপ । আতাতুর্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা চলে গেলাম বসফরাসের পাড়ে ইস্তাম্বুলের ইউরোপীয়ান পার্টের এক রেডিসন-ব্লু হোটেলে (সুবিস্তৃত ইস্তাম্বুল শহরে অনেকগুলো রেডিসন হোটেল আছে) । হোটেলে চেক-ইন করে একটু রিফ্রেশমেন্টের পরে হাঁটতে হাঁটতে উঁচু-নীচু অলিগলির পথ পেয়ে চলে এলাম তাকসিম স্কয়ারের কাছে…


